Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে ঢাকা

BN DESK
06 September 2026, 05:32 PM পড়তে ১ মিনিট

রাজধানী ঢাকার বাতাসের মান দিন দিনই খারাপ হচ্ছে। যা একদিকে পরিবেশের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে, অন্যদিকে স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। আজ সাপ্তাহিক ছুটির দিনে বায়ুদূষণের তালিকায় শীর্ষে বা দূষণের সর্বোচ্চ স্তরে অবস্থানে করছে ঢাকা। দূষণের দিক থেকে আজ তালিকায় দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর।

শুক্রবার (৬ মার্চ) বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

তালিকার শীর্ষে থাকা ঢাকায় আজ দূষণের স্কোর ৩৭১। অর্থাৎ, এখানকার বাতাস আজ ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত। দ্বিতীয় অবস্থানে থাকা লাহোরের দূষণ স্কোর আজ ২৮৫। অর্থাৎ, সেখানকার বাতাসও ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

বায়ুদূষণের এ তালিকার তৃতীয় স্থানে থাকা ভিয়েতনামের হ্যানয় শহরের স্কোর আজ ১৮১। এরপর যথাক্রমে- মিয়ানমারের ইয়াঙ্গুন ১৮১, ভারতের দিল্লি ১৭৪, নেপালের কাঠমান্ডু ১৬৯, উগান্ডার কাম্পালায় ১৬৮, ভারতের কলকাতা শহরে ১৬৭, থাইল্যান্ডের চিয়াং মাই ১৬০ ও চীনের হাংজও শহরের দূষণ স্কোর আজ ১৪৯।

রয়েছে ভারতের কলকাতা। এই শহরটির দূষণ স্কোর ১৯২ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর। চতুর্থ স্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল। শহরটির দূষণ স্কোর ১৮৮। তালিকার পঞ্চম স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু। শহরটির দূষণ স্কোর ১৭৮ অর্থাৎ এখানকার বাতাসও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অর্থাৎ, এসব শহরেরও বাতাসের মান আজ অস্বাস্থ্যকর।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে ঢাকা

B
BN DESK | 06 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার