Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী

BN DESK
23 May 2026, 06:55 PM পড়তে ১ মিনিট

আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তার পূর্বঘোষিত সফরসূচি অনুযায়ী, শনিবার (২৩ মে) সকাল নয়টায় রাজধানী ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে রওয়ানা করার কথা প্রধানমন্ত্রীর। দুপুর বারোটায় ময়মনসিংহের ত্রিশালে যাবেন। সেখানে বইলর কানহর ধরার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। পরে যোগ দেবেন জাতীয় কবির জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠানে। বিকেলে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের। 

এদিকে, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তার ময়মনসিংহ সফরকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী

B
BN DESK | 23 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার