Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ , বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

BN DESK
01 May 2026, 09:23 PM পড়তে ১ মিনিট

মহান মে দিবস উপলক্ষে আজ (১ মে) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 

এদিন দুপুর ২টা ৩০ মিনিটে এ সমাবেশ শুরু হবে। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর রাজধানী ঢাকায় এটিই হবে তারেক রহমানের প্রথম জনসভা।

গতকাল বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান জানান, মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশ আয়োজন করা হচ্ছে।

তিনি জানান, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর রাজধানীতে হবে এটিই তার প্রথম জনসভা।

সমাবেশে সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন; আর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতারা।

শ্রমিক দলের পক্ষ থেকে এরই মধ্যে সমাবেশ ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দলের নেতারা আশা করছেন, ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলা থেকে বিপুল সংখ্যক শ্রমিক ও নেতাকর্মী যোগ দেবেন মহান মে দিবসের এ সমাবেশে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ , বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

B
BN DESK | 01 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার