Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আজ সাফের ফাইনালে বাংলাদেশ-ভারত মহারণ

BN DESK
02 September 2026, 08:34 AM পড়তে ১ মিনিট
আজ সাফের ফাইনালে বাংলাদেশ-ভারত মহারণ

স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের লক্ষ্য শিরোপা ধরে রাখা। অন্যদিকে প্রতিপক্ষকে শক্তিশালী মানলেও ঘরের মাটিতে ট্রফি রেখে দিতে বদ্ধপরিকর স্বাগতিক ভারত। অরুনাচলের গোল্ডেন জুবলি স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনাল মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

সোনালি ট্রফিটার জন্য অধির অপেক্ষা দুদলের। শিরোপার হাতছোঁয়া দূরত্বে থাকা লাল সবুজ বাহিনীর সামনে আর মাত্র একটা ম্যাচের অপেক্ষা। কোনো ম্যাচ না হেরেই ফাইনাল মঞ্চে গোলাম রব্বানী ছোটনের দল। অপরাজিত থাকার ব্যাপারটি আত্মবিশ্বাস দিলেও সাবধানী লাল সবুজ বাহিনী। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তাপ। স্বাগতিকদের শক্তিশালী মানলেও শিরোপা জয়ের মিশনে কোনোরকম ভুল করতে চায় না ফয়সালরা। 

বয়সভিত্তিক পর্যায়ে এই ক্যাটেগরিতে ভারতের বিপক্ষে প্রথম ফাইনাল খেলবে বাংলাদেশ। প্রথম ফাইনালেই জয়ের আশা কোচ ছোটনের, ‘ফাইনালে দক্ষিণ এশিয়ায় সব সময় ভারত ফেভারিট। আশা করি, অরুণাচলের দর্শক ভালো ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ফাইনাল উপভোগ করবে এবং আমরা জয়ের জন্য মাঠে নামব।’ সাফে বয়সভিত্তিক প্রতিযোগিতা হয় অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ এই তিন ক্যাটেগরিতে। গত বছর অনূর্ধ্ব-২০ ক্যাটেগরিতে শিরোপা জিতেছিল বাংলাদেশ।

ভারতও এ টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত। ঘরের মাঠ আর হোম ক্রাউড নিজেদের পক্ষে থাকলেও টুর্নামেন্টজুড়ে বাংলাদেশের দারুণ পারফরম্যান্স মাথা ব্যাথার কারণ জুনিয়র ব্লু টাইগারদের। ২০২৩ সালে বয়সভিত্তিক সাফের এই ক্যাটাগরিতে শিরোপা জিতেছিলো তারা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

আজ সাফের ফাইনালে বাংলাদেশ-ভারত মহারণ

B
BN DESK | 18 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার