Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আজ ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

BN DESK
06 September 2026, 09:03 PM পড়তে ১ মিনিট

রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল থেকে ঢাকা জেলার কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি-৪।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত কেরানীগঞ্জ এলাকার সংশ্লিষ্ট ফিডারসমূহের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সদর দপ্তরের অধীন ভাংনা, মুসলিমবাগ, মুক্তির বাগ, বরিশুর, ব্রাহ্মণকিত্তা, জিয়া নগর, খোলামোড়া, ভাড়ালিয়া ও নবাব চর এলাকায় এবং আগানগর উপকেন্দ্রের সব ফিডারে এ সময় বিদ্যুৎ থাকবে না।

এ ছাড়া আটিবাজার এলাকার বামনসুর, ওয়াসপুর, আরশিনগর, জয়নগর, দেউলি, চণ্ডিপুর ও ঘাটারচর এলাকাতেও একই সময়ে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, গ্রাহকদের নিরাপদ, নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

আজ ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

B
BN DESK | 23 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার