Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আজ ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

BN DESK
16 March 2026, 05:15 PM পড়তে ১ মিনিট

দেশের ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলায় সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে একযোগে এ কর্মসূচির উদ্বোধন করা হবে।

উদ্বোধনের পর দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ছাগল বিতরণ শেষে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। প্রথম দফায় ছয় মাসে ১২০০ কিলোমিটার এবং পর্যায়ক্রমে পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার নদী—নালা ও খাল—বিল খনন করা হবে।প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সোমবার সকাল সোয়া ১০টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী।

বেলা সাড়ে ৩টায় দিনাজপুর উপশহর এলাকায় ফরিদপুর কবরস্থানে নানা—নানি, খালাসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন তারেক রহমান। বিকাল ৫টায় শহরের গোর—এ—শহিদ ময়দানে দিনাজপুরের সুধী সমাবেশ শেষে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেবেন। সন্ধ্যা পৌনে ৭টায় দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা করবেন প্রধানমন্ত্রী।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

আজ ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

B
BN DESK | 16 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার