Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আটকে রাখা পণ্যবাহী ৩ জাহাজ ছেড়ে দিয়েছে আরাকান আর্মি

BN DESK
05 September 2026, 04:42 AM পড়তে ১ মিনিট
আটকে রাখা পণ্যবাহী ৩ জাহাজ ছেড়ে দিয়েছে আরাকান আর্মি

তিনদিনের মাথায় মিয়ানমারে আটকে রাখা বাংলাদেশি তিন পণ্যবাহী কার্গো জাহাজ ছেড়ে দিয়েছে আরাকান আর্মি।

আজ সোমবার (২০ জানুয়ারি) টেকনাফ স্থলবন্দরের পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, তিনদিন পর আটক পণ্যবাহী জাহাজগুলো ছেড়ে দিয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ও শুক্রবার (১৭ জানুয়ারি) মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে পণ্যবাহী ৪টি কার্গো জাহাজ কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের উদ্দেশ্যে আসার পথে আরাকান আর্মি আটক করে রাখে। এর মধ্যে আরাকান আর্মির সমঝোতার ভিত্তিতে ছাড়পত্র নিয়ে শনিবার (১৮ জানুয়ারি) একটি কাঠবাহী কার্গো বন্দরে আসে।

 

জানা গেছে, মিয়ানমারে যুদ্ধ সংঘাতের মধ্য দিয়ে আরাকান আর্মি রাখাইন রাজ্যের বেশিরভাগ এলাকা দখলে নেয়। এ সংঘাতের কারণে বেশ কিছুদিন ধরে টেকনাফ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বিচ্ছিন্নভাবে যেসব পণ্য আমদানি হয় তাও ইয়াঙ্গুন শহর থেকে। এ শহর থেকে আসার পথে নাফ নদীতে প্রবেশ করতে রাখাইন রাজ্যের সীমান্ত হয়ে আসতে হয়। সম্প্রতি বোট বা কার্গো বন্দরে এলে তাদের ছাড়পত্র নিয়ে আসতে হয়। এর পরিপ্রেক্ষিত গত বৃহস্পতিবার ও শুক্রবার ৪টি পণ্যবাহী কার্গো আটক করে আরাকান আর্মি। শনিবার একটি ও আজকে তিনটি জাহাজ দিয়েছে তারা।

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কার্গো জাহাজগুলোতে ৫০ হাজার বস্তা শুঁটকি, সুপারি, কফিসহ বিভিন্ন পণ্যের আনুমানিক ৫০ কোটি টাকার মালামাল রয়েছে।

এলাকা: কক্সবাজার
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

আটকে রাখা পণ্যবাহী ৩ জাহাজ ছেড়ে দিয়েছে আরাকান আর্মি

B
BN DESK | 20 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার