Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আট নায়িকা নিয়ে আসছেন মোশাররফ করিম

BN DESK
04 September 2026, 03:13 AM পড়তে ১ মিনিট
আট নায়িকা নিয়ে আসছেন মোশাররফ করিম

বিনোদন ডেস্ক : এবার ট্রাক ড্রাইভারের চরিত্রে হাজির হচ্ছেন মোশাররফ করিম। অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত কমেডি ঘরানার ‘বোহেমিয়ান ঘোড়া’ সিরিজের মূল ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। এখানে তিনি একজন ট্রাক ড্রাইভারের চরিত্রে অভিনয় করেছেন। সেই সাথে এই সিরিজে অভিনয় করেছেন এক ঝাঁক অভিনেত্রী। আছেন তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুই করিম, ফারহানা হামিদ, অদিতি এবং বৃষ্টি।

এই সিরিজে নিজের অভিনীত চরিত্র নিয়ে মোশাররফ করিম বলেন, অমিতাভ রেজার সঙ্গে এতো বড় পরিসরে এটাই আমার প্রথম কাজ। সেই সাথে দুর্দান্ত গল্প ও চরিত্রের কারণেই এই সিরিজের সঙ্গে আমার যুক্ত হওয়া। আর হইচই-এর সাথে আমার সম্পর্কটা তো বহুদিনের তাই এই সিরিজটা নিয়েও প্রত্যাশা অনেক। দর্শক ‘বোহেমিয়ান ঘোড়া’তে সম্পূর্ণ নতুন কিছু পাবে বলে আমার বিশ্বাস।

হইচই অরিজিনাল সিরিজ ‘বোহেমিয়া ঘোড়া’-তে অন্যতম গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। হইচইয়ের পর্দায় এর আগেও বেশকিছু চরিত্রে তাকে অভিনয় করতে দেখা গেছে। তবে এই সিরিজে তার চরিত্রটি একদম ভিন্ন, গরম মেজাজের ও আত্মবিশ্বাসী এক নারীর। বাস্তব জীবনে তানজিকা আমিন যেমন ঠিক তার বিপরীত চরিত্রে দেখা যাবে তাকে ‘বোহেমিয়া ঘোড়া’-তে । অন্যদিকে, মৌসুমি হামিদকে দেখা যাবে নারী মৌয়ালের চরিত্রে। সাদিয়া আয়মান অভিনয় করেছেন ছটফটে, চঞ্চল এক তরুণীর ভূমিকায়। জুই করিমকে দর্শক দেখবে একদম নতুন আঙ্গিকে। সাথে আছে ফারহানা হামিদ, তার চরিত্রে রয়েছে সংযম, অনুভূতি আর নিঃশব্দ এক অভিজ্ঞান-যা দর্শকদের ছুঁয়ে যাবে। এছাড়া অদিতি ও বৃষ্টি দুইজন নতুন মুখের আবির্ভাব ঘটেছে এই সিরিজে।

পরিচালক অমিতাভ রেজা চৌধুরী তার পুরো মুন্সিয়ানা দিয়েই নির্মাণ করাছেন সিরিজটি। তিনি বলেন, ‘বোহেমিয়ান ঘোড়া’ সিরিজে আব্বাস কীভাবে ভালোবাসা, প্রত্যাশা আর সন্দেহ একসাথে সামলান, সেই কৌতুকপূর্ণ জটিলতা উঠে এসেছে। সাথে আছে নানা ধরনের রোড অ্যাডভেঞ্চার। আর যারা অভিনয় করেছে তারা সবাই আমার প্রাণের মানুষ। দুর্দান্ত এক জার্নি ছিল আমাদের সবার। এখন শুধু অপেক্ষা হইচই-এর দর্শকের কাছে আমাদের বোহেমিয়ান ঘোড়া পৌঁছানোর।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

আট নায়িকা নিয়ে আসছেন মোশাররফ করিম

B
BN DESK | 11 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার