Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আত্মহত্যা ঠেকাতে কিনে দেন মোটর সাইকেল আর তাতেই প্রাণ গেল যুবকের

BN DESK
05 September 2026, 05:30 PM পড়তে ১ মিনিট
আত্মহত্যা ঠেকাতে কিনে দেন মোটর সাইকেল আর তাতেই প্রাণ গেল যুবকের

মফস্বল ডেস্ক : মোটরসাইকেল কিনে না দিলে বাবা-মার ওপর অভিমান করে আত্মহত্যার জন্য গলায় ফাঁস দিতে যায় রাজন। বাধ্য হয়ে বাবা-মা কিস্তিতে মোটরসাইকেল কিনে দেন ছেলেকে। সেই মোটরসাইকেল কেনার তিন দিন পর সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেই যুবকের। সাথে প্রাণ যায় আরও এক যুবকের। রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত হন।

আজ মঙ্গলবার (১২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ভান্ডারিয়া বাজারের সড়কে এই মর্মমান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামের আব্দুর রব মন্ডলের ছেলে সোহাগ (১৯) ও লালন শেখের ছেলে রাজন শেখ (২১)। 

স্থানীয়রা জানান, আনুমানিক ৬টার রাজবাড়ি থেকে নতুন কেনা মোটরসাইকেল নিয়ে রাজন আর সোহাগ বের হন। বাড়ি ফেরার সময় রাস্তার পাশে বৈদ্যুতিক পুলের সঙ্গে ধাক্কা লেগে তারা ঘটনাস্থলেই মারা যান। পুলিশ মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে রেখেছেন।

আলিপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, তিনদিন আগে রাজনকে মোটরসাইকেল না কিনে দিলে আত্মহত্যা করবে বলে গলায় ফাঁস নিতে যায়। এরপর তার বাবা-মা কিস্তিতে মোটরসাইকেল কিনে দেয়। সকালে তারা মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে।

রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখারুল আলম প্রধান বলেন, সকালে আলিপুর ইউনিয়নের কামালদিয়া-ভান্ডারিয়া বাজারের সড়কের আলীপুর এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হন। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

আত্মহত্যা ঠেকাতে কিনে দেন মোটর সাইকেল আর তাতেই প্রাণ গেল যুবকের

B
BN DESK | 12 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার