Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আত্রাই নদীর পানি বিপৎসীমা ছুঁইছুঁই মান্দায় ৩০টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ  

BN DESK
02 September 2026, 07:53 AM পড়তে ১ মিনিট
আত্রাই নদীর পানি বিপৎসীমা ছুঁইছুঁই মান্দায় ৩০টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ  

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় আত্রাই নদীর পানি বিপৎসীমা ছুঁইছুঁই করছে। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর পানি দ্রুত বাড়ছে। এতে নদীর দুই তীরে অবস্থিত বেড়িবাঁধ ও বন্যানিয়ন্ত্রণ বাঁধের অন্তত ৩০টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

নওগাঁ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় আত্রাই নদীর পানি ১শ’ সেন্টিমিটার বেড়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় নদীর জোতবাজার পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১৪ মিটার। আর মাত্র এক মিটার বাড়লেই উভয় তীরের বন্যানিয়ন্ত্রণ বাঁধ চরমঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ অবস্থায় আগাম প্রস্তুতি নিতে জরুরি সভা করেছে স্থানীয় প্রশাসন।  বৃহস্পতিবার সকালে মান্দা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও আখতার জাহান সাথী। এসময় উপজেলা প্রকৌশলী আবু সায়েদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, অধ্যক্ষ আব্দুল মতিন মণ্ডল, জাইদুর রহমান, গোলাম মোস্তফা, বিষ্ণুপুর ইউনিয়নের প্রশাসক ইমরান হোসেন, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার চকরামপুর, উত্তর চকরামপুর, কয়লাবাড়ী, জোকাহাট, দ্বারিয়াপুর, নুরুল্লাবাদ, পারনুরুল্লাবাদ ও তালপাতিলা এলাকার অন্তত ১০টি বেড়িবাঁধকে অতিঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া বন্যানিয়ন্ত্রণ মূলবাঁধের লক্ষ্মীরামপুর, আঁয়াপুর, পাঁজরভাঙ্গা, পলাশবাড়ী, মিঠাপুর, নিখিরাপাড়া ও গোয়ালমান্দাসহ অন্তত ২০টি পয়েন্টকে উচ্চ ঝুঁকির তালিকায় রাখা হয়েছে।

মান্দা উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী বলেন, আত্রাই নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, ফলে আগাম প্রস্তুতির অংশ হিসেবে জরুরি সভা করেছি। ঝুঁকিপূর্ণ বাঁধগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় উপকরণ যেমন বালুর বস্তা, বাঁশ ও অন্যান্য সামগ্রী প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, দুর্যোগ মোকাবেলায় শুকনো খাবার মজুদ ও আশ্রয়কেন্দ্র প্রস্তুতের বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে। একইসাথে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।



 

এলাকা: নওগাঁ মান্দা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

আত্রাই নদীর পানি বিপৎসীমা ছুঁইছুঁই মান্দায় ৩০টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ  

B
BN DESK | 07 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার