Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আদর্শবান স্কাউট তার জীবনে উন্নতি লাভ করতে পারবে : করতোয়া’র সম্পাদক মোজাম্মেল হক

BN DESK
04 September 2026, 04:52 PM পড়তে ১ মিনিট

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়া গাবতলীর সৈয়দ আহমেদ কলেজ মাঠে ৫ দিনব্যাপী জেলা স্কাউট সমাবেশের ৩য় দিনে বৃক্ষরোপণ অনুষ্ঠানে দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক মোজাম্মেল হক বলেছেন, স্কাউট সমাবেশ করলেই চলবে না। স্কাউট করলে তাকে অবশ্যই সৎ ও চরিত্রবান হিসাবে নিজেকে গড়ে তুলতে হবে। একজন আদর্শবান স্কাউট তার জীবনে উন্নতি লাভ করতে পারবে। সব সময় ন্যায় ও নীতিতে অটুট থাকতে হবে।

সকল স্কাউট শিক্ষার্থীদেরকে উচ্চ শিক্ষা লাভ করতে হবে। নিজের ভবিষ্যৎ নিজেকেই গড়ে তুলতে হবে। তাহলে বাবা-মার মুখ উজ্জল হবে এবং দেশ উন্নত হবে। আজ সোমবার (১৩ এপ্রিল) ৫দিনব্যাপী স্কাউট সমাবেশের ৩য় দিনে বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। একাদশ জেলা স্কাউট সমাবেশের চিফ কমিশনার মোস্তাফিজার রহমান মজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ মো: সাইদুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের উপ-পরিচালক শর্মিলা দাস, আনজুমানআরা, আব্দুল হান্নান, ওহিদুর রহমান, রুহুল হক, জেলা কাবদলের আব্দুস সালাম ও গাবতলী প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক প্রমুখ। উক্ত স্কাউট সমাবেশ ১০এপ্রিল হতে শুরু হয়েছে। চলবে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে। বগুড়া জেলার ১১০টি স্কুলের স্কাউট অংশ গ্রহন করেছে।

এলাকা: বগুড়া গাবতলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

আদর্শবান স্কাউট তার জীবনে উন্নতি লাভ করতে পারবে : করতোয়া’র সম্পাদক মোজাম্মেল হক

B
BN DESK | 14 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার