Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আদালত প্রাঙ্গণে আইনজীবীর ওপর হামলার ঘটনায় মামলা

BN DESK
28 August 2026, 01:26 AM পড়তে ১ মিনিট

মামলার কার্যক্রম পরিচালনা শেষে সিএমএম আদালত প্রাঙ্গণে এক আইনজীবীর ওপর হামলার ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভুক্তভোগী আইনজীবী মো. মোহাইমিনুল ইসলাম খান বাদী হয়ে এ মামলা করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক বাদীর জবানবন্দি গ্রহণ করে ২৪ ঘণ্টার মধ্যে কোতোয়ালি থানাকে অভিযোগটি এজাহার (এফআইআর) হিসেবে গ্রহণের আদেশ দেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলায় বাদীপক্ষের আইনজীবী হিসেবে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম খান, সাবেক সিনিয়র সহ-সাধারণ সম্পাদক জহিরুল হাসান মুকুল, লাইব্রেরি সম্পাদক মাকসুদুল হাসান সবুজ উপস্থিত ছিলেন।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন—উম্মে হাফসা তন্বী, হুমায়ুন কবির, মো. আশরাফুল আলম খান, মাহাবুব আলম খান, শাহাদাত হোসেন, জিদান, মো. মোহিবুল্লাহ, রায়হান, খালেদ সাইফুল্লা নাঈম ও আরমান হোসেন।

এছাড়া আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার বিবরণ থেকে, গত ২৫ আগস্ট বেলা পৌনে ১২টার দিকে বাদী যৌতুক নিরোধ আইনের একটি মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবে শুনানি শেষ করেন।

এরপর মক্কেলদের নিয়ে চেম্বারে ফেরার পথে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানার সামনে তাদের ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়।

অভিযোগে বলা হয়, প্রথম চার আসামির মদদে ভাড়াটে সন্ত্রাসীরা আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে সংঘবদ্ধ আক্রমণ চালায়। এ সময় তার মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারা হয়।

আদালত প্রাঙ্গণে থাকা বিচারপ্রার্থী ও আইনজীবীরা তার চিৎকার শুনে তাকে উদ্ধার করেন। এ সময় উপস্থিত লোকজনের সহায়তায় ৬ জনকে হাতেনাতে ধরে ঢাকা আইনজীবী সমিতিতে নিয়ে যাওয়া হয়। তবে অন্য সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

পরবর্তীতে আটক আসামিদের ছাড়িয়ে নিতে পলাতক ব্যক্তিরা আরও ২০-২৫ জন অজ্ঞাত সন্ত্রাসী নিয়ে ঢাকা আইনজীবী সমিতির মূল ভবনের ৩য় তলায় প্রবেশ করে ফের অতর্কিত হামলা চালায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন-আদালত

আদালত প্রাঙ্গণে আইনজীবীর ওপর হামলার ঘটনায় মামলা

B
BN DESK | 28 August 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার