Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আধিপত্যর জেরে গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

BN DESK
02 September 2026, 01:24 PM পড়তে ১ মিনিট
আধিপত্যর জেরে গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

নিউজ ডেস্ক:  গোপালগঞ্জে সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান এবং সাবেক ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (১৭ মার্চ) রাতে ঘটনাটি ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোড়াশী ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য মিটু মোল্লার সঙ্গে একই ইউনিয়নের সাবেক সদস্য আলিম মোল্লার দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জেরে সোমবার রাতে দুই পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে পাঁচজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। 

ওসি আরো জানান, কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

আধিপত্যর জেরে গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

B
BN DESK | 18 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার