Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আন্দোলনকারীদের ওপর গুলির নির্দেশ দেন শেখ হাসিনা: সত্যতা পেয়েছে বিবিসি

BN DESK
03 September 2026, 05:13 AM পড়তে ১ মিনিট
আন্দোলনকারীদের ওপর গুলির নির্দেশ দেন শেখ হাসিনা: সত্যতা পেয়েছে বিবিসি

গত বছর জুলাইয়ে আন্দোলনকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এমন একটি অডিও রেকর্ডিংয়ের সত্যতা নিশ্চিত করেছে বিবিসি আই।

শেখ হাসিনা ও অজ্ঞাত এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার সঙ্গে কথোপকথনের অডিওটি গত মার্চে অনলাইনে ফাঁস হয়, যা গত বছরের ১৮ জুলাইয়ের অডিও কলের রেকর্ড। এই অডিও রেকর্ডে শোনা যায়, বিক্ষোভকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহার এবং যেখানেই আন্দোলনকারীদের পাওয়া যাবে গুলি করার নির্দেশ দেন শেখ হাসিনা।

বিবিসি অডিও ফরেনসিক বিশেষজ্ঞ টিম এয়ারশটের মাধ্যমে ভেরিফাই করেছে ওই রেকর্ড। স্বরের ভঙ্গি, শ্বাসপ্রশ্বাসের আওয়াজসহ বিভিন্ন বিষয় পরীক্ষার পর নিশ্চিত হয়েছে, কলের কোনো অংশ এডিটেড বলে প্রমাণ পাওয়া যায়নি।

এয়ারশট জানিয়েছে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড থেকে ধারণা করা যায় কথা হয়েছে স্পিকারে। ঢাকায় বিশেষ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মানবতাবিরোধী অপরাধ মামলায় এই অডিও রেকর্ডিংটি একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে দেখছেন আইনজীবীরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

আন্দোলনকারীদের ওপর গুলির নির্দেশ দেন শেখ হাসিনা: সত্যতা পেয়েছে বিবিসি

B
BN DESK | 09 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার