Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আন্দোলনে হামলার মামলায় রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

BN DESK
07 September 2026, 04:37 PM পড়তে ১ মিনিট
আন্দোলনে হামলার মামলায় রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

নিউজ ডেস্ক: রাজবাড়ীর আলীপুর ইউনিয়নের আলাদিপুর এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় জেলা যুবলীগের সভাপতি ও রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত হাসান (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। শওকত হাসান আলাদিপুর গ্রামের মৃত আজাহার আলী শেখের ছেলে।

বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত বছরের ৩০ আগস্ট শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, গ্রেপ্তার শওকত হাসানকে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

আন্দোলনে হামলার মামলায় রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

B
BN DESK | 25 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার