Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আপনাদের সঙ্গে কখনো হাত মেলাব না, তামিম ইকবালের বিস্ফোরক মন্তব্য

BN DESK
03 September 2026, 06:58 PM পড়তে ১ মিনিট
আপনাদের সঙ্গে কখনো হাত মেলাব না, তামিম ইকবালের বিস্ফোরক মন্তব্য

সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে তামিম ইকবাল। সেই আলোচনায় নাম আছে বিসিবির সাবেক ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস ও সাকিব আল হাসানের। নিজের বিরুদ্ধে আসা কথার প্রেক্ষিতে অবস্থান স্পষ্ট করেছেন টাইগারদের সাবেক অধিনায়ক তামিম। 

প্রসঙ্গত, এক সংবাদমাধ্যমে গতকাল খবর প্রকাশিত হয়, যেখানে দাবি করা হয় দলের ভেতরের খবর বাইরে ফাঁস করার অভিযোগ আছে তামিম ইকবাল ও জালাল ইউনুসের ওপর। তৎকালীন কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে সরাতে এমন করেছেন বলেও দাবি করা হয় বিশ্বকাপ তদন্ত কমিটির রিপোর্টের বরাত দিয়ে। 

তামিম ইকবাল এই ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি জানিয়েছেন কোন ব্যক্তির ধারণা আর অভিযুক্ত হওয়া এক নয়। 

শুক্রবার (৬ জুন) নিজের ফেসবুক পেইজে তামিম ইকবাল লিখেছেন, 'আমি আপনাদের সঙ্গে কখনো হাত মেলাব না!'

তামিম ইকবালের স্ট্যাটাস দ্য ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলো:

"যারা আমার পিছু নিয়েছেন, আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন আমাকে হাত করার জন্য, সেই মানুষগুলোকে বলছি, আমি কখনও আপনাদের সঙ্গে হাত মেলাব না।

আমি যদি কখনো ক্রিকেট প্রশাসনে আসি, সঠিক পথ ধরেই আসব এবং শুধুমাত্র ক্রিকেটের ভালোর জন্য আসব। প্রয়োজন হলে কখনো ক্রিকেট বোর্ডে আসব না, তবুও আপনাদের সঙ্গে হাত মেলাব না। 

যারা আমার ভক্ত-সমর্থক ও বাংলাদেশ ক্রিকেটের অনুসারী, তাদের জন্য বলছি, কোনো একজন ব্যক্তির নিজস্ব ধারণা আর তদন্তে রিপোর্টে অভিযুক্ত হওয়া, দুটির মধ্যে ব্যবধান আকাশ-পাতাল। একজন ব্যক্তি তার ব্যক্তিগত ধারণার কথা বলেছেন তদন্ত কমিটিতে। সেটা তার ব্যাপার। সেই ব্যক্তি আগেও একটি টিভি চ্যানেলে আমার বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন, নানা সময়ে নানা কিছু বলেছেন। আমি কখনো প্রকাশ্যে তার   বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি। শুধু এটুকু বলছি, তদন্ত কমিটির রিপোর্টে কোনো অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়নি এবং তথ্য ফাঁস করা সংক্রান্ত কোনো কিছু তারা আমাকে জিজ্ঞাসাও করেননি। আমি তো তখন দলেই ছিলাম না! তদন্ত কমিটির কাছেও একইরকম মনে হলে নিশ্চয়ই তারা একবার হলেও সেই প্রসঙ্গ তুলতেন বা আমাকে জিজ্ঞাসা করতেন! 

কোনো এক ব্যক্তির নিজস্ব ধারণা আর তদন্ত কমিটির অভিযোগের মধ্যে যে বিশাল ব্যবধান আছে, আশা করি সবাই বুঝতে পারবেন। 

এই ব্যাপারটিকে যারা ভিন্নভাবে উপস্থাপন করছেন অসৎ উদ্দেশ্য নিয়ে, তাদেরকে আবারো বলছি, আমাকে কোনোভাবেই আপনাদের কাতারে পাবেন না। আমি হাত মেলাব না।"

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

আপনাদের সঙ্গে কখনো হাত মেলাব না, তামিম ইকবালের বিস্ফোরক মন্তব্য

B
BN DESK | 06 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার