Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আপনি সুস্থ হন, এবারের ইন্টারভিউ হবে ভয়াবহ : জয়

BN DESK
10 October 2025, 11:31 AM পড়তে ১ মিনিট
আপনি সুস্থ হন, এবারের ইন্টারভিউ হবে ভয়াবহ : জয়

ছোট ও বড় পর্দার জনপ্রিয় মুখ শাহরিয়ার নাজিম জয় শুধু অভিনয়েই নয়, খোলামেলা বক্তব্যের জন্যও পরিচিত। নানান ইস্যুতে প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকতে দেখা যায় তাকে। নিজের ভাবনাগুলো অকপটে প্রকাশ করেন এই অভিনেতা। এবার ভিপি নুরকে নিয়ে ফেবুকে একটি পোস্ট দিয়েছ্রন তিনি।

আজ শনিবার (৩০ আগস্ট) পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, “ভিপি নুর ভাইয়ের ইন্টারভিউ নেয়ার কথা ছিল আউটডোরে। টানা বৃষ্টির কারণে তা ক্যানসেল হয়ে যায়। আপনি সুস্থ হন। এবারের ইন্টারভিউ হবে ইন্টারভিউ ।

জয়ের এই পোস্ট ঘিরে নেটিজেনদের ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ লিখেছেন, মানুষের মনুষ্যত্বের বড় অভাব। আবার কারও মন্তব্য, “ভয়াবহ শব্দটাই ভয়াবহ।” আরেকজন টিটকারি ছুড়ে দিয়েছেন, হাসপাতাল থেকে লাইভ করেন।

এর আগে গতকাল শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন ভিপি নুর। তার মুখমণ্ডল ও বুক রক্তাক্ত হয়। সেখান থেকে দলীয় নেতাকর্মীরা দ্রুত হাসপাতালে নেন তাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নুরকে রক্তাক্ত অবস্থায় স্ট্রেচারে করে নেওয়া হচ্ছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন। তবে তার জ্ঞান ফিরে এসেছে বলে নিশ্চিত করেছে তার অফিসিয়াল ফেসবুক পেজ।
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

আপনি সুস্থ হন, এবারের ইন্টারভিউ হবে ভয়াবহ : জয়

B
BN DESK | 30 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার