Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর কোনও পরিকল্পনা নেই : জ্বালানি মন্ত্রী

BN DESK
09 March 2026, 12:21 AM পড়তে ১ মিনিট

আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, পবিত্র রমজান মাসে ইফতার, তারাবি ও সেহেরির সময় যেন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। 

আজ রোববার (৮ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। জ্বালানি মন্ত্রী বলেন, বেলা ১১টায় একটা তেলভর্তি জাহাজ এসেছে পৌঁছেছে। এছাড়া আজ আরও একটা জাহাজ আসবে। এদিকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে এলএনজি ও এলপিজির আটটি জাহাজ। পাশাপাশি তেলের জাহাজও আসছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি অতিক্রম করা জ্বালানিবাহী আট জাহাজ ইতোমধ্যে বন্দরে এসে পৌঁছেছে।

রোববার সকালে জ্বালানিবাহী আটটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে নোঙর করেছে। বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এসব জাহাজ গত ২৮ ফেব্রুয়ারির আগেই হরমুজ প্রণালি অতিক্রম করেছিল।

প্রসঙ্গত, বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় গত শুক্রবার তেল বিক্রির সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সরকার দেশবাসীকে আশ্বস্ত করে বলছে, জ্বালানির কোনো সংকট নেই। তবুও জনমনে শঙ্কা কাটছে না। এদিকে, দেশে চলমান জ্বালানি তেলের কৃত্রিম সংকট সামাল দিতে পরিবেশকদের রেশনিং করে তেল দেওয়া হচ্ছে। বিপণন কোম্পানিগুলো বলছে, জ্বালানির কোনো সংকট নেই।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর কোনও পরিকল্পনা নেই : জ্বালানি মন্ত্রী

B
BN DESK | 08 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার