Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আপা আর আসবে না, কাকা আর হাসবে না : চট্টগ্রামের পুলিশ সুপার

BN DESK
01 September 2026, 06:36 PM পড়তে ১ মিনিট
আপা আর আসবে না, কাকা আর হাসবে না : চট্টগ্রামের পুলিশ সুপার

আপা আর আসবে না, কাকা আর হাসবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তু। তিনি বলেছেন, ‘শত্রুরা সাইবার যুদ্ধ শুরু করে দিয়েছে, এটা মোকাবেলার জন্য প্রস্তুতি নিতে হবে। জুলাইয়ে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে লড়েছেন। এখন পারস্পরিক ভুল-বোঝাবুঝি থেকে দূরে থাকতে হবে।

আপনারা ঐক্যবদ্ধ থাকলে কেউ আপনাদের পরাজিত করতে পারবে না।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) চট্টগ্রাম সার্কিট হাউস চত্বরে আয়োজিত জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  

পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তু বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পক্ষে থাকা শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে শত্রুরা আপনাদের পাশাপাশি আমরা যারা বর্তমানে প্রশাসনে আছি, তাদের কাউকে ছাড়বে না।

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

জেলা প্রশাসক ফরিদা সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, সিএমপি কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশসহ সরকারি বিভিন্ন দপ্তর অধিদপ্তরের কর্মকর্তারা।

এলাকা: ফেনী
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

আপা আর আসবে না, কাকা আর হাসবে না : চট্টগ্রামের পুলিশ সুপার

B
BN DESK | 05 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার