Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আফঈদা-ঋতুপর্ণাদের গভীর রাতে সংবর্ধনা দেবে বাফুফে

BN DESK
02 September 2026, 07:30 AM পড়তে ১ মিনিট
আফঈদা-ঋতুপর্ণাদের গভীর রাতে সংবর্ধনা দেবে বাফুফে

এশিয়ান কাপের খেলার যোগ্যতা অর্জন করে এখন দেশে ফেরার অপেক্ষায় বাংলাদেশ নারী ফুটবল দল। রোববার সন্ধ্যায় মিয়ানমার থেকে রওনা দিয়ে থাইল্যান্ড হয়ে রাত দেড়টার দিকে ঢাকায় পৌঁছবেন আফঈদা-ঋতুপর্ণারা।

প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া লাল-সবুজের মেয়েদের সংবর্ধনা দিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রাজধানীর প্রাণকেন্দ্র হাতিরঝিল আম্ফিথিয়েটারে এই সংবর্ধনা আয়োজন করা হয়েছে রোববার দিবাগত রাত আড়াইটায়।

সোমবার ভোরে ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমারা ভুটানের লিগ খেলতে থিম্পু যাওয়ার কথা। এ কারণে তাঁরা ঢাকায় থাকতে থাকতেই গভীর রাতে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

ইয়াংগুনে বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান কাপ বাছাইয়ে বাহরাইন, মিয়ানমার ও তুর্কেমেনিস্তানকে হারিয়ে 'সি' গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান কাকে খেলার যোগ্যতা অর্জন করেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

আফঈদা-ঋতুপর্ণাদের গভীর রাতে সংবর্ধনা দেবে বাফুফে

B
BN DESK | 06 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার