Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আফগানিস্তানের বিপক্ষে অক্টোবরে খেলবে বাংলাদেশ

BN DESK
10 October 2025, 10:19 PM পড়তে ১ মিনিট
আফগানিস্তানের বিপক্ষে অক্টোবরে খেলবে বাংলাদেশ

আগামী ৯ সেপ্টেম্বর থেকে মরুর বুক সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে টি২০ ফরম্যাটের এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ শেষেও ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। কুড়ি ওভারের এশিয়া কাপ শেষে আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

 

তিন ম্যাচের টি২০ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সূচি আজ শনিবার (১৭ আগস্ট) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি২০ সিরিজ শুরু হবে ২ অক্টোবর। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৪ ও ৬ অক্টোবর। এরপর দুই দিনের বিরতি দিয়ে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচগুলো মাঠে গড়াবে যথাক্রমে ৯, ১১ ও ১৪ অক্টোবর।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে এসিবির প্রধান নির্বাহী নাসিব খান বলেছেন, ‘বাংলাদেশকে এই সিরিজে আতিথ্য দিতে পেরে আমরা গর্বিত। এই সফর আমাদের অংশীদারত্বের দৃঢ়তা ও নিরপেক্ষ ভেন্যুতে বিশ্বমানের ক্রিকেট আয়োজনের প্রতিশ্রুতি তুলে ধরে। উত্তেজনাপূর্ণ ম্যাচ এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতা এই সিরিজে দেখতে পাবেন সমর্থকেরা।’

আফগানদের বিপক্ষে এই সিরিজের আগে বাংলাদেশ দল এশিয়া কাপে অংশ নেবে। এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর। বাংলাদেশ যদি এশিয়া কাপের সুপার ফোরে উঠে, তাহলে আর দেশে ফিরবে না বাংলাদেশ। সেখানে থেকেই পরবর্তী সিরিজের প্রস্তুতি নেবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

আফগানিস্তানের বিপক্ষে অক্টোবরে খেলবে বাংলাদেশ

B
BN DESK | 16 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার