Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আবারও চোট নিয়ে মাঠ ছাড়লেন নেইমার!

BN DESK
02 September 2026, 12:22 PM পড়তে ১ মিনিট
আবারও চোট নিয়ে মাঠ ছাড়লেন নেইমার!

স্পোর্টস ডেস্ক : নেইমার আর চোট যেন সমার্থক শব্দই হয়ে গেছে। প্রায় প্রতি বছরই কোনো না কোনো সময়ে চোটের কারণে মাঠের বাইরে থাকতে হচ্ছে ব্রাজিল তারকাকে। সর্বশেষ চোটের কারণে এক বছরেরও বেশি সময় ছিলেন মাঠের বাইরে। গত সপ্তাহেই চোট কাটিয়ে মাঠে ফেরেন তিনি। কিন্তু ফিরতে না ফিরতেই আবার চোটে পড়লেন।

মাঠে ফেরার পর গতকাল আল হিলালের হয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নামেন নেইমার। এএফসি চ্যাম্পিয়নস লিগে ইরানি ক্লাব এস্তেগলালের বিপক্ষে আল হিলালের কোচ তাকে মাঠে নামিয়েছিলেন বদলি হিসেবে, ৫৮ মিনিটে। কিন্তু ৮৬ মিনিটে তাকে বদলি করতে হয়। মাঠ ছেড়েছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার যখন মাঠে নেমেছিলেন, আলেক্সান্দর মিত্রোভিচের জোড়া গোলে আল হিলাল এগিয়ে ছিল ২-০ ব্যবধানে। নেইমার মাঠ ছাড়ার আগে মিত্রোভিচ আরও একটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। আল হিলালও এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচটি এস্তেগলাল এফসি’র বিপক্ষে ৩-০ গোলেই জিতেছে।

ম্যাচের ৮৪ মিনিটের সময় নেইমার ঊরুতে সমস্যা অনুভব করেন। সাইডলাইনে গিয়ে প্রাথমিক চিকিৎসাও নেন তিনি। কিন্তু মাঠে আর নামতে পারেননি। মিনিট দুয়েক পর তাকে তুলে নেন আল হিলালের কোচ। এর আগে নেইমার এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন হাঁটুর লিগামেন্টের চোটের কারণে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

আবারও চোট নিয়ে মাঠ ছাড়লেন নেইমার!

B
BN DESK | 05 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার