Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আবারও ছোট পর্দায় ফিরছেন ‘পাখি’ 

BN DESK
10 October 2025, 09:21 AM পড়তে ১ মিনিট
আবারও ছোট পর্দায় ফিরছেন ‘পাখি’ 

বিনোদন ডেস্ক : বড় পর্দা ও ওয়েব সিরিজে চুটিয়ে কাজ করছেন ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকার। এবার নতুন চরিত্রে ফের ছোট পর্দায় ফিরছেন তিনি। ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রোমো। 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, নতুন ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকে এবার র‌্যাপারের চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। প্রোমো দেখে সেরকমই বোঝা যাচ্ছে। সাধারণ একটি পরিবারের মেয়ের দর্শকের কাছে পছন্দের গায়িকা হয়ে ওঠার এক অদম্য ইচ্ছাই প্রকাশ পাবে এই ধারাবাহিকে। যদিও এই নতুন ধারাবাহিকের প্রোমো দেখে দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে।

নেটিজেনরা এই প্রোমো দেখে বলেছেন ধারাবাহিকের নাম তাদের পছন্দ হচ্ছে না। কেউ বলেছেন আবার মধুমিতার লুক পছন্দ হয়নি। আবার কেউ কেউ নতুনভাবে মধুমিতাকে দেখার অপেক্ষায় আছেন বলেও জানিয়েছেন। তবে প্রোমো প্রকাশ্যে আসার পর মিশ্র প্রতিক্রিয়া মিললেও এখন অপেক্ষা ধারাবাহিক শুরু হওয়ার। মধুমিতার নতুন ধারাবাহিকের সম্প্রচার শুরু হওয়ার পর তা কতটা গ্রহণ করেন দর্শক এখন তাই দেখার। 

উল্লেখ্য, স্টার জলসার ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে পাখি চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান মধুমিতা। শেষ তাকে দেখা গিয়েছিল স্টার জলসারই জনপ্রিয় আরও এক ধারাবাহিক ‘কুসুম দোলা’তে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

আবারও ছোট পর্দায় ফিরছেন ‘পাখি’ 

B
BN DESK | 31 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার