Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আবারও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

BN DESK
11 May 2026, 08:04 PM পড়তে ১ মিনিট

আবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা। বায়ুর মান এতটাই খারাপ পর্যায়ে পৌঁছেছে যে একে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে সতর্ক করেছে আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ারের আজ সোমবার (১১ মে) সকালের তথ্যে দেখা যায়, ১৭২ এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় এক নম্বরে রয়েছে ঢাকা। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। শহরটির একিউআই স্কোর ১৫৩। তৃতীয় স্থানে থাকা উজবেকিস্তানের তাশখন্দোর স্কোর ১৪৭। এছাড়া ভিয়েতনামের হ্যানয় ১৪৫ স্কোর নিয়ে চতুর্থ এবং চীনের চেংডু শহর ১২৭ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে সেটিকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ ধরনের বাতাস শিশু, প্রবীণ এবং শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। এমন পরিস্থিতিতে বাইরে চলাফেরা কমানো এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। 

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর ভালো বায়ুমান নির্দেশ করে। ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর ধরা হয়। আর ৩০০ ছাড়িয়ে গেলে তা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হয়।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

আবারও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

B
BN DESK | 11 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার