Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আবারও মা হচ্ছেন আলিয়া!

BN DESK
03 September 2026, 09:25 PM পড়তে ১ মিনিট
আবারও মা হচ্ছেন আলিয়া!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট আবারও মা হতে চলেছেন। বলিউডের অন্দরে এমন অবশ্য শোনা যাচ্ছে। যদিও এই বিষয়ে এখনও মুখ খোলেননি কাপুর দম্পতি। তবে সম্প্রতি আলিয়াকে দেখা গেছে ডাক্তারের ক্লিনিকের বাইরে। আর তারপরই চর্চায় রয়েছে আলিয়ার ফের মা হওয়ার সম্ভাবনার খবর। 

সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে লাল গালিচায় হেঁটেছিলেন আলিয়া। সেখান থেকেই জল্পনার শুরু। কান-এ ‘উইমেনস্ ওয়ার্থ’ অনুষ্ঠানে আরমানি-র সিকুইনড গাউন পরেছিলেন আলিয়া। এই পোশাকে ফুটে উঠেছিল আলিয়ার স্ফীতো, তখন এমনটাই খবরে উঠে আসে। বার বার হাত দিয়ে উদর আড়াল করার চেষ্টাও করছিলেন অভিনেত্রী। বিষয়টি চোখে পড়ে যায় অনুরাগীদের। আর এবার আলিয়াকে দেখা গেল মুম্বাইয়ের বান্দ্রায় এক ক্লিনিকে। এদিন আলিয়াকে খুব তাড়াহুড়োয় ক্লিনিক থেকে বেরিয়ে গাড়িতে উঠতে দেখা যায়। এভাবে আলিয়াকে দেখেই অনুরাগীদের অনুমান, দ্বিতীয় বার মা হতে চলেছেন অভিনেত্রী।

কান উৎসবের পর থেকেই আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে জল্পনা চলছে। যদিও অভিনেত্রী এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি। কিছু দিন আগেই এক পডকাস্টে রাহার প্রসঙ্গে আলিয়া বলেছিলেন, তিনি ও রণবীর এক পুত্রের নামও বেছে রেখেছেন। তাই দুইয়ে দুইয়ে চার করছেন তারকা দম্পতির অনুরাগীরা। তবে কি রাহা ভাই পেতে যাচ্ছে? আবারও মা হতে যাচ্ছেন আলিয়া? 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

আবারও মা হচ্ছেন আলিয়া!

B
BN DESK | 16 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার