Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আবারও মা হলেন ইলিয়ানা

BN DESK
10 October 2025, 10:03 PM পড়তে ১ মিনিট
আবারও মা হলেন ইলিয়ানা

বিনোদন ডেস্ক : গত বছরই প্রথম সন্তান কোয়া ফিনিক্সের জন্ম দেন ইলিয়ানা ডি’ক্রুজ। এক বছরের মধ্যেই দ্বিতীয়বার মা হলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করেছেন তিনি।

অভিনেত্রী জানান, ১৯ জুন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। নিজের পোস্টে সদ্যোজাত সন্তানের একটি সাদাকালো ছবিটি দিয়েছেন এই অভিনেত্রী। ইলিয়ানা লিখেছেন, ‘কিয়ানু রাফে ডোলানের সঙ্গে পরিচয়-আলাপ করিয়ে দিলাম। যার জন্ম হয়েছে ২০২৫ সালের ১৯ জুন।’ নিজের পোস্ট স্বামী মাইকেলকে ট্যাগও করেছেন অভিনেত্রী।

ইলিয়ানার পোস্টে অভিনন্দন জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়াসহ অনেক তারকাই। চলতি বছরের শুরুতেই ইলিয়ানা ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। ইলিয়ানা ও মাইকেল ২০২৩ সালে বিয়ে করেন। সেই বছরই অভিনেত্রী জানান, তিনি প্রথম সন্তানের মা হতে চলেছেন।

বিয়ের পর থেকেই অভিনয়ে নেই ইলিয়ানা। জানিয়েছেন, মাতৃত্বকালীন বিরতি শেষে শিগগিরই অভিনয়ে ফিরবেন। গত মে মাসে মুক্তি পায় ‘রেইড ২’ সিনেমাটি। রাজকুমার গুপ্তার ছবির প্রথম কিস্তিতে ইলিয়ানা থাকলেও মাতৃত্বকালীন বিরতিতে থাকায় সিকুয়েল থেকে বাদ পড়েন। তার জায়গায় ছবিতে অভিনয় করেন বাণী কাপুর।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

আবারও মা হলেন ইলিয়ানা

B
BN DESK | 28 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার