Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আবারও হার ম্যানইউয়ের

BN DESK
02 September 2026, 12:28 PM পড়তে ১ মিনিট
আবারও হার ম্যানইউয়ের

স্পোর্টস ডেস্ক : ওয়েস্টহ্যাম ইউনাইটেডের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। ২-১ ব্যবধানে হেরে ফের হারের বৃত্তে বন্দি হলো এরিক টেন হাগের শিষ্যরা।

ম্যাচের তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৭৪ মিনিটে পিছিয়ে পড়ে রেড ডেভিলসরা। ৮১ মিনিটে দলকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান ডিফেন্ডার ক্যাসেমিরো। সমতায় ফেরা ম্যানচেস্টার ইউনাইটেড পয়েন্টের আশায় ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোল করেন ওয়েস্টহাম ফরওয়ার্ড জ্যারোড বোয়েন।

 লিগের চলতি মৌসুমে রেড ডেভিলসদের এটা চতুর্থ হার। নয় ম্যাচের কেবল তিনটিতে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এবারের হারে ১১ পয়েন্ট নিয়ে তালিকার ১৪ নম্বরে নেমে গেছে ইংলিশ লিগের ইতিহাসে সবচেয়ে সফল দলটি। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ আট ম্যাচের স্রেফ একটিতে জিতেছে তারা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

আবারও হার ম্যানইউয়ের

B
BN DESK | 28 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার