Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আবুধাবি থেকে ফেরা ৩ যাত্রীর ব্যাগে মিলল অবৈধ ক্রিম সিগারেট ও মোবাইল 

BN DESK
10 October 2025, 06:06 PM পড়তে ১ মিনিট
আবুধাবি থেকে ফেরা ৩ যাত্রীর ব্যাগে মিলল অবৈধ ক্রিম সিগারেট ও মোবাইল 
আবুধাবি থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা তিন যাত্রীর ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নিষিদ্ধ কসমেটিকস, বিদেশি সিগারেট, মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করেছে এনএসআই, কাস্টমস, এভসেক ও বিমানবাহিনীর সমন্বিত টিম।
 
গতকাল বুধবার রাত ৮টা ৫৫ মিনিটে অবতরণ করা এয়ার আরাবিয়ার ফ্লাইট নম্বর জি-৯০৬১ থেকে নামার পর ওই তিন যাত্রী গ্রিন চ্যানেল পেরিয়ে যাওয়ার সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে টাস্কফোর্স সদস্যরা তাদের ব্যাগ তল্লাশি করে।
 
তল্লাশিতে তিনটি ব্যাগ থেকে পাওয়া যায় ২ হাজার ৫০০ পিস আমদানি নিষিদ্ধ ক্রিম, ১০০ কার্টন বিদেশি ব্র্যান্ডের সিগারেট, ৭টি মোবাইল ফোন এবং ১টি ল্যাপটপ।
 
আটক যাত্রীরা হলেন ফেনীর সদর উপজেলার মো. রিপন ছাগলনাইয়া উপজেলার মো. মজিবুর রহমান ও মো. তাজুল ইসলাম।
 
কাস্টমস সূত্র জানায়, জব্দকৃত পণ্যের আনুমানিক রাজস্ব মূল্য প্রায় ১৪ লাখ ৯০ হাজার টাকা। এর মধ্যে সিগারেটের দাম ২ লাখ ৮০ হাজার, নিষিদ্ধ কসমেটিকসের দাম ৭ লাখ ৫০ হাজার, মোবাইলের দাম ৪ লাখ ২০ হাজার এবং ল্যাপটপের মূল্য ধরা হয়েছে ৬৫ হাজার টাকা।
 
এ বিষয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন,‘চোরাচালান, রাজস্ব ফাঁকি ও হয়রানি রোধে আমরা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সতর্ক। এই তিনজন যাত্রী প্রথমবারের মতো এমন অপরাধে জড়িত হওয়ায় তাদের কাছ থেকে মালামাল জব্দ করে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

আবুধাবি থেকে ফেরা ৩ যাত্রীর ব্যাগে মিলল অবৈধ ক্রিম সিগারেট ও মোবাইল 

B
BN DESK | 10 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার