Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আমরা সৌভাগ্যবান, যারা সুযোগ পেয়েছিলাম: প্রধান উপদেষ্টা

BN DESK
15 February 2026, 07:21 PM পড়তে ১ মিনিট

উপদেষ্টা পরিষদের ৬১তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। তাই এটি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় বলেন,  ‘‘উই আর লাকি পিপল, হু গট দ্য অপরচুনিটি টু সার্ভ দ্য নেশন। থ্যাংক ইউ ভেরি মাচ।’’ বিকালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

প্রেস সচিব বলেন, ‘‘আগামী ১৭ তারিখে সকাল ১০টার দিকে এমপিদের শপথ হবে জাতীয় সংসদে। ওই দিন বিকাল চারটার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইনকামিং প্রাইম মিনিস্টার এবং ওনার কেবিনেটের সদস্যরা শপথ গ্রহণ করবেন। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, সার্কভুক্ত দেশগুলোর সব পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ করা হয়েছে। একই সময়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে।’’

প্রেস সচিব বলেন,  ‘‘দক্ষিণ প্লাজায় এ ধরনের একটা অনুষ্ঠান এই প্রথম হচ্ছে। অনুষ্ঠানটা কিভাবে পরিচালিত হবে, এটা যাতে সুন্দরভাবে হয়, সেজন্য আজকে বিএনপির তিনজনেরেএকটি কমিটির সঙ্গে মিটিং আছে। তারা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন।’’

প্রেস সচিব জানান, কেবিনেটের শেষ বক্তব্য রেখেছেন প্রধান উপদেষ্টা। তারপর কলিগদেরকে ধন্যবাদ দেন।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

আমরা সৌভাগ্যবান, যারা সুযোগ পেয়েছিলাম: প্রধান উপদেষ্টা

B
BN DESK | 15 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার