Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আমাদের আঙুল বন্দুকের ট্রিগারেই আছে: নেতানিয়াহু

BN DESK
09 April 2026, 08:26 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্কজাতির উদ্দেশে টেলিভিশনে ভাষণ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ইসরায়েল পুরোপুরি অবগত ছিল এবং পরিস্থিতির ওপর নজর রাখছে।

বুধবার (৮ এপ্রিল) রাতে সম্প্রচারিত এই ভাষণে তিনি ইরানের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ইসরায়েলের আঙুল ট্রিগারেই আছে,” অর্থাৎ যে কোনো সময় সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত তারা।

নেতানিয়াহু জানান, ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েল অনেক লক্ষ্য অর্জন করেছে, তবে এখনও কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্য বাকি রয়েছে। তিনি বলেন, এসব লক্ষ্য হয় কূটনৈতিকভাবে—যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির মাধ্যমে—অর্জিত হবে, নতুবা আবার সামরিক অভিযান শুরু হতে পারে।

তিনি আরও দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কর্মসূচি চুক্তি বা শক্তি প্রয়োগের মাধ্যমে নিয়ন্ত্রণে আনা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

আমাদের আঙুল বন্দুকের ট্রিগারেই আছে: নেতানিয়াহু

B
BN DESK | 09 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার