Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আমার খেলার আর বেশি বছর নেইঃ ক্রিস্টিয়ানো রোনালদো

BN DESK
03 September 2026, 07:00 PM পড়তে ১ মিনিট
আমার খেলার আর বেশি বছর নেইঃ ক্রিস্টিয়ানো রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো অবশেষে নিজেই জানালেন, তার ক্যারিয়ারের সময় গোনা শুরু হয়ে গেছে। তবে এখনও অবসরের ঘণ্টা বাজাতে চান না এই পর্তুগিজ সুপারস্টার।

 
 

শনিবার, স্পেনের বিপক্ষে উয়েফা নেশনস লিগ ফাইনালের আগের এক সংবাদ সম্মেলনে রোনালদো বলেন,
"আমার খেলার আর বেশি বছর নেই... তবে আমি এখনকার মুহূর্তটা উপভোগ করছি। "

রোনালদো চলতি বছর ফেব্রুয়ারিতে ৪০ বছর পূর্ণ করেছেন—যা অনেক পেশাদার ক্রীড়াবিদের জন্যই বিদায়ের সময়। তবে তিনি এখনও খেলে যাচ্ছেন পুরোদমে। যদিও ২০২২ বিশ্বকাপ কিংবা ইউরো ২০২৪-এ তার পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী হয়নি, তবু সৌদি আরবের আল-নাসর ক্লাবে যোগ দিয়ে আবারও গোলের ধারায় ফিরেছেন তিনি।

রোনালদো আরও বলেন, "আমি প্রতিদিন বাঁচতে পছন্দ করি। এখনই অবসরের কোনো তারিখ ঠিক করিনি। আমি সুখী, খেলার আনন্দ পাচ্ছি। যতদিন এই অনুভূতি থাকবে, ততদিন খেলে যেতে চাই। "

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

আমার খেলার আর বেশি বছর নেইঃ ক্রিস্টিয়ানো রোনালদো

B
BN DESK | 07 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার