Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আমার র‍্যাম্প এখন ঢাকা শহরের রাস্তাঘাট: পিয়া জান্নাতুল

BN DESK
03 September 2026, 10:10 PM পড়তে ১ মিনিট
আমার র‍্যাম্প এখন ঢাকা শহরের রাস্তাঘাট: পিয়া জান্নাতুল

বিনোদন ডেস্ক : আজ এ রাস্তা, তো কাল অন্য রাস্তা- প্রতিনিয়ত ঢাকা শহরের কোন না কোনো মোড়ে আন্দোলন লেগেই আছে। এতে করে ভয়ঙ্করভাবে বেড়েছে ট্রাফিক জ্যাম। বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করলেন মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল।

তিনি পোস্ট দিয়ে লিখেছেন, ‘ঢাকায় সবসময়ই ভয়ঙ্কর ট্রাফিক থাকে। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য অনেকবার ভাবতে হয়, কারণ রাস্তায় এত জ্যাম যে সময়ের হিসেব রাখা যায় না। কিন্তু এখন তো পরিস্থিতি আরও ভয়াবহ! নানা আন্দোলনের কারণে বেশিরভাগ রাস্তাই বন্ধ।’

তার কথায়, ‘আমার র‍্যাম্প এখন যেন পুরো ঢাকা শহরের রাস্তাঘাট! ওাস্তায় দাঁড়িয়ে থাকাই যেন আমাদের কাজ হয়ে গেছে। গাড়িতে বসে থাকতে থাকতে ঘণ্টার পর ঘণ্টা কেটে যাচ্ছে। আগে তো বাসা থেকে গাড়ি নিয়ে বের হতাম। এখন একটা জায়গায় পৌঁছাতে গেলে প্রথমে গাড়িতে উঠি, তারপর হেঁটে চলি, এরপর রিকশায় উঠি, তারপর আবার কোথাও বাইক নেই, আর শেষমেশ আবার হাঁটি।’ শেষে তিনি লিখেছেন, ‘ঠিকমতো কোথাও পৌঁছানোই যাচ্ছে না, কাজ করবো কীভাবে? কাজের থেকে এখন বড় সংগ্রাম একটা জায়গায় পৌঁছানো! কাজের আগে এত স্ট্রাগল করে যখন পৌঁছাই, তখন কাজটা মন দিয়ে করাটাই কঠিন হয়ে পড়ে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

আমার র‍্যাম্প এখন ঢাকা শহরের রাস্তাঘাট: পিয়া জান্নাতুল

B
BN DESK | 22 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার