Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আমিরপুত্রের সঙ্গে জুটি বাঁধছেন সাই পল্লবী

BN DESK
03 September 2026, 08:15 PM পড়তে ১ মিনিট
আমিরপুত্রের সঙ্গে জুটি বাঁধছেন সাই পল্লবী

বিনোদন ডেস্কঃ এবার বলিউডে পা রাখছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। তার প্রথম হিন্দি ছবি ‘এক দিন’। এই ছবিতে তিনি বলিউড তারকা আমির খানের ছেলে জুনায়েদ খানের সঙ্গে জুটি বাঁধছেন। বড় ব্যাপার হচ্ছে, ছবিটি আমির খান নিজেই প্রযোজনা করছেন। সঙ্গে রয়েছেন তার ভাই মনসুর খান। বহুল আলোচিত এই সিনেমাটি ৭ নভেম্বর মুক্তি পাবে।

চলচ্চিত্র বিশ্লেষক তারান আদর্শ এই খবর নিশ্চিত করেছেন। ‘এক দিন’ পরিচালনা করেছেন সুনীল পাণ্ডে। এই ছবির মাধ্যমে আমির খান ও মনসুর খান দীর্ঘ ১৭ বছর পর যৌথভাবে প্রযোজনায় ফিরছেন। তারা সর্বশেষ একসঙ্গে প্রযোজনা করেছিলেন ২০০৮ সালের ব্লকবাস্টার ছবি ‘জানে তু ইয়া জানে না’।

এদিকে জুনায়েদ খান ২০২৪ সালে তার অভিনয়জীবন শুরু করেন সিদ্ধার্থ পি মালহোত্রার পরিচালনায় ‘মহারাজ’ ছবির মাধ্যমে। চলতি বছরের শুরুতে তাকে দেখা গেছে ‘লাভেয়াপা’ ছবিতে। যদিও বক্স অফিসে নিজেকে এখনও প্রমাণ করতে সক্ষম হননি আমিরপুত্র।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

আমিরপুত্রের সঙ্গে জুটি বাঁধছেন সাই পল্লবী

B
BN DESK | 10 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার