Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আমিরাতের শিল্পাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

BN DESK
28 March 2026, 07:51 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সংযুক্ত আরব আমিরাতের একটি শিল্পাঞ্চলে আগুন লাগার খবর পাওয়া গেছে। শনিবার ভোরে এই হামলা হয়। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে ছোড়া ক্রজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল। আঞ্চলিক যুদ্ধ শুরুর এক মাস পর উপসাগরীয় অঞ্চলে তেহরান হামলা জোরদার করছে।

 আবুধাবি সরকারের গণমাধ্যম দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়, খলিফা ইকোনমিক জোনস এলাকায় দুটি অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে কর্তৃপক্ষ। এতে আরো বলা হয়, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। তবে সেটির ধ্বংসাবশেষ ভূপাতিত হয়ে এসব আগুনের সূত্রপাত হয়। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

আমিরাতের শিল্পাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

B
BN DESK | 28 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার