Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আমিরাতে নিহত শাহ আলমের মরদেহ বৃহস্পতিবার দেশে আসছে

BN DESK
08 April 2026, 08:07 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্কইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের হামলা প্রতিহতের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে নিহত সংযুক্ত আরব আমিরাত প্রবাসী শাহ আলমের মরদেহ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দেশে আসছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি নাগরিক শাহ আলম গত ১ এপ্রিল আমিরাতের ফুজাইরাস্থ দিব্বা এলাকায় স্থানীয় সময় আনুমানিক সকাল ৬টায় ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের হামলা প্রতিহতের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে নিহত হন।

বাংলাদেশ দূতাবাস আবুধাবি পরিবার মৃত শাহ আলমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং মহান আল্লাহর কাছে তার রুহের মাগফিরাত কামনা করছে। প্রয়োজনীয় কার্যক্রম শেষে শাহ আলমের মৃতদেহ ৯ এপ্রিল দেশে পৌঁছাবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

আমিরাতে নিহত শাহ আলমের মরদেহ বৃহস্পতিবার দেশে আসছে

B
BN DESK | 08 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার