Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আমির খান নিজের ভাই ফয়সালকে এক বছর ঘরে বন্দী করে রেখেছিলেন! যে কারণে

BN DESK
10 October 2025, 03:57 PM পড়তে ১ মিনিট
আমির খান নিজের ভাই ফয়সালকে এক বছর ঘরে বন্দী করে রেখেছিলেন! যে কারণে

এক বছরেরও বেশি সময় ধরে নিজ বাড়িতে আটক ছিলেন বলিউড অভিনেতা ও আমির খানের ভাই ফয়সাল খান। সম্প্রতি এমনটা নিজেই জানিয়েছেন এক সময়ের এই অভিনেতার।

ফয়সাল জানান, কয়েক বছর আগে মুম্বাইয়ের নিজ বাসায় তাকে আটকে রাখেন আমির খান। তবে এর পেছনে রয়েছে এক করুণ কারণ।

সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, তার পরিবার জানিয়েছেন যে তিনি সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত। এমনকি তাকে উদ্দেশ্য করে এও বলা হয়, একজন পাগল মানুষ সমাজের জন্য ক্ষতিকারক!

সেই এক বছর ধরে তার সঙ্গে কী কী ঘটেছিল, তাও ভাগ করে নেন ফয়সাল খান। তার কথায়, ভাই আমির খান আমাকে এক বছর ধরে বন্দি করে রেখেছিলেন। কারণ আমির অনুভব করছিলেন আমি একটা ফাঁদে আটকে আছি। তারা বলেছিল আমার সিজোফ্রেনিয়া হয়েছে এবং আমি একজন পাগল মানুষ। আমি সমাজের জন্য ক্ষতিকারক।

ফয়সাল জানান, তার ফোন নিয়ে নেওয়া হয়েছিল, বাইরে যাওয়ার অনুমতি ছিল না। তিনি সাহায্যের জন্য প্রার্থনা করতেন এবং আশা করতেন যে তার বাবা তাকে বাঁচাতে আসবেন।

আমির এবং ফয়সালের সম্পর্ক সবসময়ই খারাপ ছিল। একসময় ফয়সাল তার পরিবারের সঙ্গে আইনি লড়াইয়ে জড়ান, যখন তার পরিবার তাকে তার স্বাক্ষরের অধিকার ত্যাগ করতে বলেছিলেন, এমনকি আদালতেও যান।

আমির এবং ফয়সাল ‘মেলা’ ছবিতে অভিনয় করেছিলেন। এতে টুইঙ্কেল খান্নাও অভিনয় করেন। ধর্মেশ দর্শন পরিচালিত এই ছবিটি ২০০০ সালে মুক্তি পেয়েছিল।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

আমির খান নিজের ভাই ফয়সালকে এক বছর ঘরে বন্দী করে রেখেছিলেন! যে কারণে

B
BN DESK | 09 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার