Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আমি নিশ্চিত ছিলাম, এরা আমাকে ধর্ষণ করবে : কার্দাশিয়ান

BN DESK
04 September 2026, 12:16 AM পড়তে ১ মিনিট
আমি নিশ্চিত ছিলাম, এরা আমাকে ধর্ষণ করবে : কার্দাশিয়ান

বিনোদন ডেস্ক : গভীররাতে একদল দুষ্কৃতকারী ঢুকে পড়ে কিম কার্দাশিয়ানের হোটেলের রুমে। ধর্ষণ ও মৃত্যুভ পেয়েছিলেন মার্কিন তারকা। ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা কিম কার্দাশিয়ান নিজেই জানিয়েছেন।

গত ২০১৬ সালের ঘটনা, প্যারিস ফ্যাশন উইকে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখানেই হোটেল রুমে হঠাৎ ঢুকে পড়েছিল একদল দুষ্কৃতকারী। ঢুকেই কিমের দিকে বন্দুক তাক করেছিল তারা। কার্দাশিয়ানের কাছ থেকে সেই রাতে ৬০ লাখ ডলারের গহনা ছিনিয়ে নিয়েছিল তারা। সম্প্রতি প্যারিসের আদালতে ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন মার্কিন তারকা। দুষ্কৃতকারীরা যে শুধু চুরির উদ্দেশ্য নিয়ে হানা দিয়েছে, তা প্রথমে বুঝতে পারেননি কিম।

রাতে কিমের পরনে ছিল শুধুই একটি তোয়ালে। দুষ্কৃতকারীরা ঢুকেই তার মুখ বেঁধে দিয়েছিল। কিম বলেছেন, ‘আমি নিশ্চিত ছিলাম, এরা আমাকে ধর্ষণ করবে। মনে হয়েছিল,আজই আমার মৃত্যু হবে।’ মডেলের অভিযোগ মতে, একাধিক দুষ্কৃতকারী ছিল। তারা সবাই পুলিশের বেশে হোটেলে ঢুকেছিল। প্রথমেই কিমের ঘরে ঢুকে তার হাতে হাতকড়া পরিয়েছিল। একজন দুষ্কৃতকারী কিমকে টানতে টানতে বাথটাবেও নিয়ে যাওয়ার কথা বলেছিল। এমনই কানে এসেছিল অভিনেত্রীর। তখন কিমের মনে হয়েছিল, হয়তো কোনও সন্ত্রাসী হামলার কবলে পড়েছেন তিনি। 

এই বিষয়ের আরও খবর

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

আমি নিশ্চিত ছিলাম, এরা আমাকে ধর্ষণ করবে : কার্দাশিয়ান

B
BN DESK | 15 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার