Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আমি মনে মনে বললাম ভাই মাফ চাই, আর হবে না: কেয়া পায়েল

BN DESK
09 September 2026, 06:22 AM পড়তে ১ মিনিট

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে নতুন বিতর্ক। নেটিজেনদের একাংশের দাবি, সৌন্দর্য বাড়াতে তিনি নাকি প্লাস্টিক সার্জারির আশ্রয় নিয়েছেন- এ নিয়েই দীর্ঘদিন ধরে চলছে আলোচনা-সমালোচনা।

এতদিন বিষয়টি নিয়ে নীরব থাকলেও সম্প্রতি একটি পডকাস্টে এসে এ বিষয়ে স্পষ্টভাবে কথা বলেছেন এই অভিনেত্রী।

পডকাস্টে কেয়া পায়েল বলেন, ‘এটাই প্রথম আমি এ বিষয়ে কথা বলছি। আমি বিশ্বাস করি, প্রত্যেক মানুষই জন্মগতভাবে সুন্দর। ছোটবেলা থেকেই আমি নিজের সৌন্দর্য নিয়ে প্রশংসা পেয়েছি। আমার কাছে প্রাকৃতিক সৌন্দর্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

তিনি আরও জানান, নিজের চেহারা বা সৌন্দর্য পরিবর্তনের কোনো বড় উদ্দেশ্য তার ছিল না। তার এই মন্তব্যের পরই নেটিজেনদের প্রতিক্রিয়া আরও তীব্র হয়ে ওঠে বলে জানান তিনি।

অভিনেত্রীর ভাষায়, ‘আমি এমন কিছু কখনো ভাবিনি যে নিজের সৌন্দর্য বাড়াতে বড় কোনো পরিবর্তন করবো। তবে টুকটাক কিছু ছোট পরিবর্তন করেছি মাত্র।’কেরা পায়েল বলেন, ‘এই সামান্য বিষয় নিয়েই আমার ভক্তরা খুবই ক্ষুব্ধ হয়েছে। তারা বিষয়টি কোনোভাবেই সহজভাবে নেয়নি। তাদের এমন প্রতিক্রিয়া দেখে আমি মনে মনে বলেছি- ভাই, মাফ চাই, আর হবে না।’

তার মতে, অনেকেই না জেনেই মন্তব্য করেন এবং বিষয়টি যাচাই না করেই প্রতিক্রিয়া দেন। এই অভিনেত্রী আরও বলেন, দেশের মানুষের মধ্যে একটি প্রবণতা হলো- একজন কিছু বললে অন্যরাও যাচাই ছাড়াই সেটি অনুসরণ করেন।

তিনি উদাহরণ টেনে বলেন, অনেক সময় কোনো ঘটনা না জেনেই শুধু ভিড় দেখে মানুষ জড়ো হয়, একইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমেও না বুঝে মন্তব্য করার প্রবণতা রয়েছে।

কেয়া পায়েলের অভিযোগ, তার পাঁচ বছর আগের ছবি ব্যবহার করেও অনেকে এখন মন্তব্য করছেন। তার মতে, এটি এক ধরনের ‘হুজুগে প্রতিক্রিয়া’, যা সমাজে দীর্ঘদিন ধরে চলে আসছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

আমি মনে মনে বললাম ভাই মাফ চাই, আর হবে না: কেয়া পায়েল

B
BN DESK | 28 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার