Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আমি যেমন, তেমনই লালের মতোই তীব্র: জয়া আহসান

BN DESK
03 September 2026, 11:26 AM পড়তে ১ মিনিট

অভিনয় ও গ্ল্যামারের অনন্য মিশেল জয়া আহসান। পর্দায় শক্তিশালী উপস্থিতির পাশাপাশি বাস্তব জীবনেও তিনি দৃঢ় ব্যক্তিত্বসম্পন্ন একজন মানুষ। সামাজিক মাধ্যমে অনন্য ফ্যাশন সেন্স দিয়ে তিনি যেমন উষ্ঞতা ছড়ান, তেমনি অর্থবহ বার্তা দিয়ে নিজের আত্মবিশ্বাসী উপস্থিতির জানান দেন এই অভিনেত্রী।

আজ বুধবার (৮ এপ্রিল) জয়া আহসান তার ফেসবুক দেয়ালে নিজের একটি স্থিরচিত্র শেয়ার করে লেখেন, ‘আমি যেমন, তেমনই লালের মতোই তীব্র।’

ছবিতে দেখা যায়, রাজকীয় বেশে জয়া আহসান শাড়ির আঁচল ছড়িয়ে একটি চেয়ারে বসে গম্ভীরভাবে তাকিয়ে আছেন। তার পরনে ছিল গাঢ় লাল রংয়ের সিল্কের বেনারসি শাড়ি যার পাড় জুড়ে রয়েছে জমকালো সোনালি সুতোর জড়ির কাজ।

অলঙ্কার হিসেবে বেছে নিয়েছেন নব্বই দশকের নায়িকাদের মতো সোনালি গয়না। মোটা বালা, কানের দুল এবং নেকলেস যা লালের তীব্রতার সঙ্গে দারুণভাবে মানিয়ে গেছে।

চুলের স্টাইলেও ছিল এক ধরনের পুরোনো আভা। খোঁপা করা চুল, কপালে লাল টিপ, গাঢ় লাল লিপস্টিক আর জয়া আহসানের গম্ভীর চাহনি পুরো লুকটাকে দিয়েছে এক ধরনের ক্লাসিক ও শক্তিশালী ছোঁয়া।

জয়া আহসানের সৌন্দর্যের পাশাপাশি নেটিজেনদের নজর কাড়ে ছবিটির শক্তিশালী ক্যাপশন। এক ভক্ত মন্তব্যঘরে লেখেন, ‘নিজের মতো থাকা, নিজের শক্তিকে লুকিয়ে না রেখে সাহসের সাথে প্রকাশ করাই আসল পরিচয় জয়া আহসান।’ আরেকজন লেখেন, ‘এই তীব্রতাই আকর্ষনের কেন্দবিন্দু।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

আমি যেমন, তেমনই লালের মতোই তীব্র: জয়া আহসান

B
BN DESK | 09 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার