Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আরও ফিকে হয়ে গেল আর্সেনালের শিরোপা স্বপ্ন

BN DESK
02 September 2026, 10:15 AM পড়তে ১ মিনিট
আরও ফিকে হয়ে গেল আর্সেনালের শিরোপা স্বপ্ন

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের স্বপ্ন আরও ফিকে হয়ে গেল আর্সেনালের। শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ব্যবধান তৈরি হয়েছে ১৫ পয়েন্টের। রোববার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করার ফলে বলা যায় গানারদের শিরোপাস্বপ্ন এখন দূড়ের বাতিঘর।

২৯ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে লিভারপুল। এক ম্যাচ কম খেলে, ২৮ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৫৫। লিভারপুলের সঙ্গে ব্যবধান তাদের এখন ১৫ পয়েন্টের। ডুবতে থাকা ম্যানইউ যেন কোনোমতে খড়কুটো ধরে বেঁচে আছে। ২৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দলটি এখন অবস্থান করছে ১৪তম স্থানে।

ম্যাচের স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে অবশ্য ম্যাচের প্রথমার্ধ বলতে গেলে এককভাবেই খেলেছে আর্সেনাল। কয়েকদিন আগেই তো চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে ডাচ ক্লাব পিএসভিকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। সেই জয়ের সুখস্মৃতিতেই সম্ভবত ম্যানইউ’র বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলতে শুরু করেছিলো আর্সেনাল ফুটবলাররা। কিন্তু প্রথমার্ধে গোলের সুযোগ তৈরি করেছিলো মাত্র কয়েকটা। যেগুলোর কোনোটাই কাজে লাগেনি। উল্পো প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে, ইনজুরি সময়ে (৪৫+২ মিনিট) গোলের তালা খোলেন ব্রুনো ফার্নান্দেজ। দুর্দান্ত একটি ফ্রি-কিক নিয়েছিলেন ফার্নান্দেজ। যা আর্সেনালের ফুটবলারদের তৈরি করা ওয়ালের ওপর দিয়ে গিয়ে জালে আশ্রয় নেয়। গোলরক্ষক ডেভিড রায়া হাত লাগিয়ে চেষ্টা করেছিলেন। কিন্তু বল থামাতে পারেননি। গত ১ ডিসেম্বরের পর থেকে এই প্রথম ম্যাচের প্রথমার্ধে লিড নিলো ম্যানইউ।

ম্যাচের দ্বিতীয়ার্ধ আরও উপভোগ্য হয়ে উঠেছিলো। বিশেষ করে দুই দলই খুব কাছ থেকে বেশ কয়েকটি সহজ গোলের সুযোগ মিস করেছিল। ৭৪তম মিনিটে এসে ডেকলান রাইস ম্যানইউ’র জাল খুঁজে পান। ১-১ গোলে সমতায় ফেরার পর আর কেউ গোল করতে পারেনি। ফলে ড্র মেনেই মাঠ ছাড়তে হলো দুই দলকে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

আরও ফিকে হয়ে গেল আর্সেনালের শিরোপা স্বপ্ন

B
BN DESK | 10 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার