Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আরও সাত দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

BN DESK
10 October 2025, 12:55 AM পড়তে ১ মিনিট
আরও সাত দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রেস উইং জানিয়েছে, আগামীকাল আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। তবে কোন কোন দলের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে তা জানানো হয়নি। 

এর আগে গত রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

আরও সাত দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

B
BN DESK | 01 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার