Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আরও ৪ জেলায় নতুন ডিসি

BN DESK
01 April 2026, 11:53 PM পড়তে ১ মিনিট

দেশের আরও চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো—রাজবাড়ী, ঠাকুরগাঁও, পাবনা ও রংপুর। বুধবার (১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) পরিচালক (উপসচিব) আফরোজা পারভীনকে রাজবাড়ীতে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হককে ঠাকুরগাঁওয়ে এবং একই মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামকে পাবনায় জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সচিব (উপসচিব) মোহাম্মদ রুহুল আমিনকে রংপুরের ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, পাবনার বর্তমান ডিসি শাহেদ মোস্তফা, ঠাকুরগাঁওয়ের ডিসি ইশরাত ফারজানা, রংপুরের ডিসি মোহাম্মদ এনামুল আহসান এবং রাজবাড়ীর ডিসি সুলতানা আক্তারকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২৯ মার্চ দেশের ১১ জেলায় জেলা প্রশাসক পদে পরিবর্তন এনে নতুন কর্মকর্তাদের নিয়োগ দিয়েছিল সরকার। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

আরও ৪ জেলায় নতুন ডিসি

B
BN DESK | 01 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার