Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আরকান আর্মি ছেড়ে পালিয়ে এলেন যুবক, অস্ত্রসহ বিজিবির কাছে আত্মসমর্পণ

BN DESK
09 October 2025, 06:32 PM পড়তে ১ মিনিট
আরকান আর্মি ছেড়ে পালিয়ে এলেন যুবক, অস্ত্রসহ বিজিবির কাছে আত্মসমর্পণ

মিয়ানমারের রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী ‘আরকান আর্মি’ ছেড়ে পালিয়ে আসা বাংলাদেশি এক যুবক বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন।

আজ সোমবার (১১ আগস্ট) সকালে কক্সবাজারের উখিয়ার বালুখালী থেকে আত্মসমর্পণ করা ওই যুবককে আটক করে উখিয়া ব্যাটেলিয়ন (৬৪ বিজিবি)।

আটককৃত যুবক জীবন তঞ্চঙ্গ্যা (২১), নাইক্ষ্যংছড়ির গর্জনবুনিয়া গ্রামের চিংমং তঞ্চঙ্গ্যার ছেলে।

এ সময় উদ্ধার হওয়া একটি একে ৪৭ রাইফেল, ৫২ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিনসহ সোমবার বিকেলে উখিয়া থানায় জীবনকে হস্তান্তর করেছে বিজিবি।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ব্যক্তিগত নিরাপত্তার আশঙ্কায় আরকান আর্মি ছেড়ে সে পালিয়ে এসেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

তার বিরুদ্ধে উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন জানিয়ে বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, ৩০০ জন আরাকান আর্মির সদস্য বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়েছে। আত্মসমর্পণ করা যুবকের দাবি, তারা যে কোনো সময় বাংলাদেশের অভ্যন্তরে আত্মসমর্পণের উদ্দেশে প্রবেশ করতে পারে।

এদিকে গত রাতে দীর্ঘদিন পর ওপারে চলা তীব্র গোলাগুলির শব্দ পায় সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের বাসিন্দারা।

বিজিবি জানিয়েছে, সীমান্তের ওপারে শূন্যরেখা থেকে ৩০০ থেকে ৩৫০ মিটার দূরে আরকান আর্মির সঙ্গে অন্য কোনো বিচ্ছিন্নবাদী গোষ্ঠীর এই ঘটনা ঘটতে পারে। বাংলাদেশে গুলি না আসলেও পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা জোরদার করে সর্তক রয়েছে বিজিবি।

২০২৪ সালের ডিসেম্বরে আরকান আর্মি মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকার রাখাইন অংশের পুরো ২৭১ কিলোমিটার নিজেদের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

আরকান আর্মি ছেড়ে পালিয়ে এলেন যুবক, অস্ত্রসহ বিজিবির কাছে আত্মসমর্পণ

B
BN DESK | 11 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার