Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আরব আমিরাতে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ সেনা ‍নিহত

BN DESK
02 September 2026, 06:15 AM পড়তে ১ মিনিট

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের যুদ্ধের উত্তেজনার মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির সশস্ত্র বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। 

আজ সোমবার (৯ মার্চ) আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘জাতীয় দায়িত্ব পালনের সময় যান্ত্রিক ত্রুটির কারণে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর সশস্ত্র বাহিনীর দুই সদস্য শহীদ হয়েছেন’। তবে কি ধরণের হেলিকপ্টার ছিল বা কোথায় এই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি মন্ত্রণালয়।  

বিবিৃতিতে নিহত দুই সেনা সদস্যের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

প্রসঙ্গত, গত ১ মার্চ সকাল থেকে যৌথভাব ইরানে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জবাবে ইসরায়েল, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামারিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। এই নিয়ে দেশগুলোতে চরম উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই এই হেলিকপ্টার দুর্ঘটনার খবর এলো। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

আরব আমিরাতে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ সেনা ‍নিহত

B
BN DESK | 10 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার