Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আরাকান আর্মি থেকে ছাড়া পেয়ে টেকনাফে দুই পণ্যবাহী জাহাজ

BN DESK
05 September 2026, 04:43 AM পড়তে ১ মিনিট
আরাকান আর্মি থেকে ছাড়া পেয়ে টেকনাফে দুই পণ্যবাহী জাহাজ

নিউজ ডেস্ক: চার দিন আটক থাকার পর মিয়ানমারের বিচ্ছিন্নবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির কবজায় থাকা পণ্যবাহী তিনটি জাহাজের মধ্যে দুটি জাহাজ টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছেছে। 

সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জাহাজ দুটি টেকনাফ স্থলবন্দরে পণ্যসহ পৌঁছায়। তবে আরও একটি জাহাজ এখনো ছাড়েনি তারা। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহেতাশামুল হক বাহদুর।

তিনি জানান, গত বৃহস্পতিবার মিয়ানমার থেকে আসার পথে টেকনাফ স্থলবন্দরের উদ্দেশে ছেড়ে আসা তিনটি পণ্যবাহী জাহাজকে দেশটির রাখাইন সীমান্তে নাফ নদীতে তল্লাশির কথা বলে আটক করে রাখে আরাকান আর্মি। আটকের ৪ দিন পরে সোমবার সকালে আরাকান আর্মি পণ্যবাহী দুটি জাহাজ ছেড়ে দিলে দুপুর ১২টার দিকে জাহাজ দুটি টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছায়।

তিনি আরও জানান, পণ্যবাহী জাহাজগুলোতে শুঁটকি, সুপারি, কপিসহ বিভিন্ন মালামাল রয়েছে। বাকি আরও একটি জাহাজ এখনো ছেড়ে দেয়নি। তবে ছেড়ে দেবে বলে জানা গেছে।

টেকনাফ স্থলবন্দরের মহাব্যবস্থাপক জসীম উদ্দিন চৌধুরী জানান, মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরের উদ্দেশে ছেড়ে আসা এপারের ব্যবসায়ীদের পণ্যসহ মিয়ানমারের তিনটি জাহাজ আটকে রাখে আরাকান আর্মি। ৪ দিন পর আরাকান আর্মি দুটি জাহাজ ছেড়ে দেয়। বাকি আরও একটি তাদের হাতে আটক রয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

আরাকান আর্মি থেকে ছাড়া পেয়ে টেকনাফে দুই পণ্যবাহী জাহাজ

B
BN DESK | 20 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার