Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আরেক মামলায় গ্রেপ্তার সাবেক এমপি শিল্পী মমতাজ

BN DESK
10 October 2025, 09:09 AM পড়তে ১ মিনিট
আরেক মামলায় গ্রেপ্তার সাবেক এমপি শিল্পী মমতাজ

বিনোদন ডেস্ক : রাজধানীর কোতোয়ালি থানার শাওন হত্যা মামলায় মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য শিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (৩০ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন। 

এদিন তাকে সকাল সাড়ে ১০টায় ঢাকার সিএমএম আদালতের হাজতখানা থেকে এজলাসে তোলা হয়। তখন মমতাজের মাথায় হেলমেট ও বুকে বুলেটপ্রুফ জ্যাকেট পরানো ছিল। এসময় তিনি মাস্কে মুখ ঢেকে রাখেন। কাঠগড়ায় তোলা হলে জামা-পায়জামা পরিহিত মমতাজের মাথায় বড় আকারের ওড়না দেখা যায়। গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর হওয়ার পর কড়া পুলিশি নিরাপত্তায় আবারও হাজতখানায় নেওয়া হয় মমতাজকে। 

মামলা সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট রাজধানীর কোতয়ালী থানাধীন তাঁতীবাজার মোড়ে আন্দোলনে অংশ নেন শাওন মুফতি (২৩)। এদিন রাত সাড়ে ১১টায় আসামিদের ছোড়া গুলিতে আহত হলে হাসপাতালে নেওয়া হয়। পরে রাত দেড়টার দিকে চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা মাকসুদা বেগম গত ২৮ মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৭ জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা করেন। এ মামলায় মমতাজ ১৪ নম্বর আসামি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

আরেক মামলায় গ্রেপ্তার সাবেক এমপি শিল্পী মমতাজ

B
BN DESK | 30 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার