Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’র সূচি প্রকাশ

BN DESK
10 October 2025, 09:56 PM পড়তে ১ মিনিট
আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’র সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক : ২০২২ সালে প্রথমবারের মতো ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের নিয়ে আয়োজিত হয়েছিল ‘ফিনালিসিমা’, যেখানে ইতালিকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এবার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট।

শুরুর দিকে ‘ফিনালিসিমা’ আয়োজন নিয়ে কিছুটা শঙ্কা ছিল তবে অবশেষে সোমবার (২৮ জুলাই) দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল এই টুর্নামেন্টের সময়সূচি ঘোষণা করেছে। ২০২৬ মৌসুমের প্রতিযোগিতার সূচি প্রকাশের সময় কনমেবল আনুষ্ঠানিকভাবে জানায় যে, আগামী বছর মার্চের মাসের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত এই ম্যাচ।

কনমেবল সময়সূচি প্রকাশ করলেও ম্যাচটির ভেন্যু নির্ধারিত হয়নি এখনো। সম্ভাব্য ভেন্যু হিসেবে আমেরিকা নাম এসেছে তবে সৌদি আরব ও কাতারও এই ম্যাচটি আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে। ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছিল মেসি-মার্টিনেজরা। একই সময়ে ইউরোতে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল লামিন-পেদ্রির স্পেন। এদিকে, মেসি ও লামিনের মধ্যকার লড়াই দেখার জন্য ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’র সূচি প্রকাশ

B
BN DESK | 30 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার