Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আর্সেনালকে বিদায় করে ফাইনালে নিউক্যাসল

BN DESK
02 September 2026, 11:03 AM পড়তে ১ মিনিট
আর্সেনালকে বিদায় করে ফাইনালে নিউক্যাসল

স্পোর্টস ডেস্ক : তিন দিন আগে গার্ডিওয়ালার ম্যানসিটিকে বিধ্বস্ত করা মিকেল আর্তেতার আর্সেনাল। সেই গানাররাই লিগ কাপের সেমিফাইনালে এসে মুখ থুবড়ে পড়ল নিউক্যাসলের বিপক্ষে। প্রথম লেগে ২-০ গোলে হারার পর, বুধবার ফিরতি লেগেও একই ব্যবধানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিল আর্তেতার শিষ্যরা। অন্যদিকে, দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের জয় তুলে নিয়ে লিগ কাপের ফাইনালে জায়গা করে নিল নিউক্যাসল ইউনাইটেড।  

১৯ মিনিটে নিউক্যাসলকে এগিয়ে দেন জ্যাকব মার্ফি। তবে আর্সেনালও গোলের সুযোগ পেয়েছিল, কিন্তু মার্টিন ওডেগার্ডের শট ফিরে আসে পোস্টে লেগে। সেই ফিরতি বল থেকেই প্রতি আক্রমণে উঠে যায় নিউক্যাসল, যা পরিণত হয় গোলের উৎসবে। বিরতির পর ৫২ মিনিটে অ্যান্থনি গর্ডন বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়ে এক ছোঁয়ায় নিখুঁত প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন। এর আগে ৩৫ গজ দূর থেকে নেওয়া তার এক শট খুব অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছিল।  

এফএ কাপ থেকে আগেই বিদায় নিয়েছিল আর্সেনাল। এবার লিগ কাপের সেমিফাইনাল থেকেও ছিটকে গেল তারা। তবে এখনও প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে টিকে আছে লন্ডনের ক্লাবটি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

আর্সেনালকে বিদায় করে ফাইনালে নিউক্যাসল

B
BN DESK | 06 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার