Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আর্সেনালের কাছে প্রথম ম্যাচেই হার ম্যানইউ’র

BN DESK
09 October 2025, 07:57 PM পড়তে ১ মিনিট
আর্সেনালের কাছে প্রথম ম্যাচেই হার ম্যানইউ’র

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে জয় দিয়ে শুভসূচনা করল আর্সেনাল। রানার্সআপ দলটি ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছে ১-০ গোলে।ম্যাচে দাপট দেখালেও গোলশূন্য থাকতে হলো স্বাগতিক ইউনাইটেডকে। পুরো ম্যাচে ৬২ শতাংশ সময় বল দখলে রেখে ২২টি শট নেয় তারা, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। কিন্তু কোনো শটই জালের দেখা পায়নি। বিপরীতে আর্সেনাল ৯ শটের মধ্যে তিনটিই রাখে লক্ষ্যে এবং কাজে লাগায় একটি।

ম্যাচ শুরুর আগে লিভারপুলের প্রয়াত তারকা দিয়োগো জোটাকে স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর খেলার ১৩ মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। কালাফিওরি কাছ থেকে হেডে গোল করে এগিয়ে নেন দলকে। এর মধ্য দিয়ে টানা ১২ ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে গোলের দেখা পেল আর্সেনাল। বাকি সময়ে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ইউনাইটেড। একের পর এক আক্রমণ করেও গোল পায়নি এরিক টেন হাগের দল। ফলে গত মৌসুমে ১৫তম হওয়া দলটির নতুন মৌসুমও শুরু হলো হতাশাজনক হারে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

আর্সেনালের কাছে প্রথম ম্যাচেই হার ম্যানইউ’র

B
BN DESK | 18 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার