Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় ১৮ জন নিহত

BN DESK
02 September 2026, 09:38 PM পড়তে ১ মিনিট
আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় ১৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আলজেরিয়ার রাজধানীতে একটি বাস দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির জরুরি পরিষেবা সংস্থা এই তথ্য জানিয়েছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার এই দুর্ঘটনাটি ঘটে। 

প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি সেতু থেকে নদীতে পড়ে গেলে ১৮ জন ডুবে মারা যায় এবং ৯ জন আহত হয়।


পূর্ব আলজিয়ার্সের মোহাম্মদিয়া জেলায় বিকেলে এই দুর্ঘটনা ঘটে এবং আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে তারা জানিয়েছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। বাসটি এল হাররাচ এলাকায় যাওয়ার সময় রাস্তা থেকে উল্টে গিয়ে ওউদ এল হাররাচ নদীতে পড়ে যায়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সিভিল ডিফেন্সের কর্মীরা আসার আগেই বাসিন্দারা উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়েন।


আলজেরিয়ার সিভিল প্রটেকশন সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, প্রায় ২৫টি অ্যাম্বুল্যান্স, ১৬ জন ডুবুরি এবং চারটি নৌকা উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য মোতায়েন করা হয়। সন্ধ্যা পর্যন্ত অনুসন্ধান অভিযান অব্যাহত থাকে।

সূত্র : এএফপি

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় ১৮ জন নিহত

B
BN DESK | 16 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার